October 4, 2026 at 12:49 AM
চাঁচলে প্রকাশ্য দিনের আলোয় গরুর চুরির ঘটনার তীব্র প্রতিবাদ
উত্তর মালদার চাঁচলে গরুর চুরি বৃদ্ধি পাওয়ায় এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে সমাজসেবী ও শিক্ষক দীপক চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান যে, কিছুদিন ধরেই চাঁচল এলাকায় একের পর এক ষাঁড় ও গবাদি পশু নিখোঁজ হওয়ার পাশাপাশি পশুর ওপর নিষ্ঠুরভাবে অস্ত্রের আঘাত করার ঘটনাও সামনে আসছে এবং অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান মিলছে না। ইদানিং গোচারণ ক্ষেত্র থেকেও গরু চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে; যেমন গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চাঁচল ঘোষপাড়ার বাসিন্দা তপোশ দাসের আট মাসের একটি গাবীন গরু চুরি হয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরায় গরুটি নিয়ে এক ব্যক্তির মেন রোড দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। গবাদি পশু মানুষের কাছে শুধু সম্পদ নয়, অনেকের জীবিকা ও আবেগের সঙ্গেও জড়িত, তাই এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে চুরি যাওয়া গরুটি দ্রুত উদ্ধার করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে বিনীত আবেদন জানান।