Skip to content
Back to Home

December 21, 2024 at 9:21 PM

দীপক চট্টোপাধ্যায়ের প্রতিবাদে উত্তর মালদার চাঁচলের আশাপুর বাজারে শতাব্দী প্রাচীন বটবৃক্ষ অবৈধভাবে কেটে ফেলার চেষ্টার তীব্র নিন্দা ও তা সুরক্ষিত রাখার জোরালো দাবি।

উত্তর মালদার চাঁচলের আশাপুর বাজারের নিকটস্থ বটতলার প্রায় দুশো বছরের পুরনো শতাব্দী প্রাচীন বটবৃক্ষটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে কেটে ফেলার তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়। গাছটির দুই তৃতীয়াংশ কেটে ফেলায় বহু পশু-পাখি ও কীটপতঙ্গ আশ্রয়হীন হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি গাছটির অবশিষ্ট অংশ সুরক্ষিত রাখতে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান।