Skip to content
Back to Home

May 30, 2021 at 12:00 PM

মালতিপুরে ধানের বস্তা চাপা পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু ও সেবা ভারতীর তরফ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া

মালদা জেলার মালতীপুর ব্লকের ধানগাড়া-বিষণপুর অঞ্চলের লোলিয়াবাড়ি গ্রামে প্রবল বর্ষণে মাটির মেঝে নরম হয়ে বাঁশের মাচার উপর রাখা বিশাল ধানের বস্তা বিছানার উপর কাত হয়ে পড়ে এক আদিবাসী পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়. সেবা ভারতীর পক্ষ থেকে তাঁরা সেই শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ও সহায়তার জন্য যান. পাকা বাড়ি না থাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল থেকে এই গরিব আদিবাসী পরিবারগুলি বঞ্চিত থাকার তীব্র সমালোচনা করে তিনি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে এই বিষয়ে আন্তরিক নজর দেওয়ার এবং ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, তার জোরালো দাবি জানান

Media attachment