October 9, 2026 at 12:50 AM
চাঁচল প্রাণকেন্দ্রের সুইমিং পুলের ময়লার আবর্জনার স্তূপে পরিণত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও ভিডিও বার্তা
শুধু নামের ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ঝাড়ু হাতে ছবি পোস্ট করলে হয় না, বাস্তবে পরিবেশ নিয়ে কাজ করতে হয়—এই বার্তা দিয়ে উত্তর মালদার চাঁচল প্রাণকেন্দ্রের সইমিং পুলের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজসেবী ও শিক্ষক দীপক চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সুইমিং পুলটি আজ ডাস্টবিনে পরিণত হয়েছে এবং মশা-মাছির আতিকুর ক্ষেত্র হয়ে নানা রোগজীবাণু ছড়াচ্ছে। একদিকে ডেঙ্গু প্রতিরোধের কথা বলা হলেও বাস্তবে প্রশাসনের চরম উদাসীনতা দেখা যাচ্ছে, যেখানে পাশ দিয়ে বিডিও ও এসডিও অফিস এবং পঞ্চায়েত অফিস থাকা সত্ত্বেও কারো এদিকে নজর নেই। এই জলাশয়েই প্রতিমা বিসর্জন ও ছট পুজোসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং পার্শ্ববর্তী মৈত্রী সংসদ ক্লাবের রামনবমীও এখানেই পালিত হয়। অথচ এত গুরুত্বপূর্ণ জায়গাটি অবহেলিত পড়ে থাকায় তিনি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, যাতে অবিলম্বে সুইমিং পুল ও তার পার্শ্ববর্তী মাঠ যথাযথ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযুক্ত করা হয়।