May 9, 2022 at 10:24 PM
চাঁচল ১ নং ব্লক অফিসে সরকারি অর্থের অপচয় এবং ফাঁকা প্যান্ডেলে অপ্রয়োজনে চলা পাখা ও আলোর তীব্র প্রতিবাদ।
রাত বারোটা পেরিয়ে যাওয়ার পরেও ফাঁকা নিস্তব্ধ প্যান্ডেলে সরকারি অর্থের তছরুপ করে অনর্থক অবিরাম গতিতে পাখা ও বিদ্যুৎ ঘোরার চিত্রের তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়. ঋণের বোঝা টানার জন্য সাধারণ মানুষ তো আছেনই এই কথা উল্লেখ করে তিনি মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে মহকুমা প্রাণী সম্পদ অফিসের সম্মুখ মাঠের এই অপচয়ের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এ ধরনের বিদ্যুৎ অপচয় বন্ধ করার জোরালো দাবি জানান.