March 6, 2022 at 10:44 PM
চাঁচল বাস স্ট্যাণ্ডে জুতো সেলাই করা কৈলাস রবিদাসের কন্যার বিবাহানুষ্ঠানে উপস্থিতি ও নবদম্পতির প্রতি শুভকামনা।
চাঁচল বাস স্ট্যাণ্ডে জুতো সেলাই করে সংসার প্রতিপালন করা কৈলাস রবিদাসের কন্যা কল্যাণীয়া রীতা রবিদাসের সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী রাম রবিদাসের শুভ পরিণয় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হন দীপক চট্টোপাধ্যায়. অভাব-অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনায় কোনো ঘাটতি না রেখে মেয়েকে স্নাতক করে বিয়ের পিঁড়িতে বসানোয় কৈলাস ভাইয়ের লড়াইয়ের প্রশংসা করেন তিনি. আমন্ত্রণ রক্ষা করে এই অনুষ্ঠানে যোগ দিয়ে চর্মকার ভাইদের সাথে সহভোজ করার পাশাপাশি নবদম্পতির সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন তিনি