September 14, 2026 at 1:42 AM
নেশামুক্ত সমাজ গঠনে চাঁচলের সিহিপুরে সচেতনতামূলক প্রচার অভিযান
নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আহ্বানে কিছুদিন আগে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। সেই বার্তা সফল করার জন্য আমাদের উত্তর মালদার চাঁচল এলাকার বিভিন্ন গ্ৰামে জনসচেতনতা গড়ে তুলতে স্থানীয় মানুষজন বিশেষ করে যুবকদের নিয়ে মাঠে নেমে পড়েছি। আজ চাঁচল সংলগ্ন সিহিপুর গ্ৰামে পোস্টারিং এবং জন সচেতনতা করা হলো। ধাপে ধাপে আরও কার্যক্রম করা হবে। সকলের সক্রিয় সহযোগিতা প্রার্থনা করি।