Skip to content
Back to Home

September 28, 2025 at 12:26 AM

শিয়ালদহ স্টেশন থেকে ব্যারিকেড সৃষ্টি করে সাধারণ মানুষের পথ চলাচলে বাধা ও সন্তোষ মিত্র স্কয়ারের "অপারেশন সিঁদুর" পুজোয় মানুষের ঢাল আটকাতে প্রশাসনিক ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ

প্রশাসনিক নির্দেশে পরিকল্পিতভাবে শিয়ালদহ স্টেশন থেকে ব্যারিকেড তৈরি করে সাধারণ মানুষের পথ চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। ফ্লাইওভারের নিচে ব্যস্ততম জায়গায় এই অহেতুক বাধার নেপথ্যে সন্তোষ মিত্র স্কয়ারের নব্বইতম বর্ষের বহুচর্চিত থিম "অপারেশন সিঁদুর" রয়েছে বলে তিনি অভিযোগ করেন। অসাধারণ মণ্ডপসজ্জা ও লাইট-সাউন্ডের জাদুতে এই পুজো সুপার ডুপার হিট হওয়ায় এবং সাধারণ মানুষের ঢল মণ্ডপের দিকে ছুটলে তা আটকানোর জন্য সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে নানাভাবে সমস্যা সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন। শত বাধা সত্ত্বেও মানুষের বাঁধভাঙা স্রোত থামানো যাচ্ছে না এবং পরিশেষে সত্যের জয় হবেই বলে তিনি আশাপ্রকাশ করেন