August 6, 2024 at 3:40 AM
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে চাঁচল সুকান্ত মোড়ে কিশোর কবির আবক্ষ মূর্তির সামনে দীপক চট্টোপাধ্যায়ের শ্রদ্ধা নিবেদন ও আক্ষেপ প্রকাশ
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে স্কুলের কর্মসূচি সেরে ফেরার পথে চাঁচল সুকান্ত মোড়ে কিশোর কবির আবক্ষ মূর্তির সামনে দাঁড়ান দীপক চট্টোপাধ্যায়। সকাল ১১টা বেজে গেলেও কবিকে কোনো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি দেখে তিনি একে আমাদের লজ্জা বলে অভিহিত করেন। সুকান্ত ভট্টাচার্য চিরকাল উপেক্ষিত হয়ে আছেন উল্লেখ করে, স্কুল থেকে নিয়ে ফেরা কিছু ফুল দিয়েই তিনি কিশোর কবিকে শ্রদ্ধা জানান।