Skip to content
Back to Home

March 5, 2021 at 12:00 PM

হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার আহ্বান

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কাটানো কিছু সময়ের অভিজ্ঞতা শেয়ার করে দীপক চট্টোপাধ্যায় বলেন যে, হাসপাতালের মেঝেতে যেখানে-সেখানে থুতু, পানের পিক ও নোংরা ফেলা কিংবা নির্দিষ্ট জায়গায় জুতো না রেখে আমরা নিজেরাই পরোক্ষভাবে নিজেদের ক্ষতি করছি। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের স্বচ্ছতা যে ভীষণ জরুরি তা উল্লেখ করে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়াতে সকলকে আন্তরিক হওয়ার অনুরোধ জানান। এছাড়া ভিডিওটি এক রোগীর সহায়তায় পাওয়ার জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানান।

Media attachment