Skip to content
Back to Home

January 23, 2024 at 11:46 PM

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকীতে মালদার চাঁচল নেতাজি মোড়ে মূর্তি না থাকার তীব্র আক্ষেপ

দেশনায়ক ও বীরশ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিনে মালদা জেলার চাঁচলের নেতাজি মোড়টি মূর্তিশূন্য হয়ে পড়ে থাকায় চরম উদাসীনতার তীব্র আক্ষেপ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সিএন নিউজ এবং তরুণ নির্ভিক সাংবাদিক শ্রী অভিষেক সাহাকে চাঁচলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং দ্রুততার সাথে নেতাজির মূর্তি প্রতিস্থাপিত হবে বলে আশাপ্রকাশ করেন।