July 12, 2020 at 5:30 PM
চাঁচল বাসস্ট্যান্ড মোড়ে নেতাজি মূর্তির সামনে হোর্ডিং লাগানোর ঘটনায় অসন্তোষ
মালদা জেলার চাঁচল বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিকে আড়াল করে এবং মূর্তির গা ঘেঁষে মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত প্রচার ফলক বা হোর্ডিং লাগানোর তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। এই ধরনের প্রদর্শন অত্যন্ত বেমানান, দৃষ্টিকটু ও অশোভনীয় বলে উল্লেখ করে তিনি সাধারণ নাগরিক ও শুভানুধ্যায়ীদের কাছে এ বিষয়ে তাদের মতামত জানতে চান।
