June 17, 2021 at 2:36 PM
চাঁচলের বারোগাছিয়ায় বেহাল রাস্তা ও জলমগ্নতার প্রতিবাদ
চাঁচলের বারোগাছিয়া রাস্তার বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়া এবং ড্রেনের নোংরা জল উপচে পড়ার তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা শাসক বিরোধী হওয়ার কারণেই এই বঞ্চনা শিকার হচ্ছেন অভিযোগ তুলে, তিনি জলবাহিত রোগ ও দুর্ঘটনার আশঙ্কার কথা উল্লেখ করেন। অবিলম্বে প্রশাসনকে এই রাস্তার দিকে নজর দেওয়ার জন্য তিনি জোরালো দাবি জানান।