Skip to content
Back to Home

June 21, 2025 at 1:09 AM

২০শে জুন আইনিভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের আহ্বান

মহম্মদ আলী জিন্নাহ ও গান্ধী কংগ্রেসের সহায়তায় ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তান সৃষ্টির প্রক্রিয়ায় অখণ্ড বাংলার অন্তর্ভুক্তির আশঙ্কা রোধ করতে ভারতবেশী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কীভাবে বাঙালি মনীষীদের নিয়ে ঐক্য গড়ে তুলেছিলেন তা স্মরণ করেন দীপক চট্টোপাধ্যায়। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, ডঃ রমেশচন্দ্র মজুমদার ও মতুয়া ধর্মাচার্য তথা ব্যারিস্টার প্রমথনাথ ঠাকুরসহ অন্যান্যদের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান যে শেষ পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গের সৃষ্টির পক্ষে কমরেড জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন। অবশেষে ১৯৪৭ সালের ২০শে জুন আইনিভাবে জন্ম নেওয়া "পশ্চিমবঙ্গ" বাঙালির (হিন্দুর) হোমল্যান্ড হিসেবে চিহ্নিত হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে "পশ্চিমবঙ্গ দিবস" উদযাপিত করার আহ্বান জানান।