Skip to content
Back to Home

January 9, 2021 at 5:08 AM

কুমার শিবপদ গ্রন্থাগারের মাঠ ও প্রাচীর ভাঙার বিরুদ্ধে এবং প্রশাসক সুমিত সরকারের অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ

মালদা জেলার চাঁচলের ঐতিহ্যবাহী কুমার শিবপদ গ্রন্থাগারের সরকার পক্ষের মনোনীত প্রশাসক সুমিত সরকার কর্তৃক জনগণের মতামত ও আবেগ উপেক্ষা করে গ্রন্থাগারের মাঠের প্রাচীর ভেঙে ফেলা এবং পাম্প লাইব্রেরির পেছনে ও ব্যবসায়ীদের স্বার্থে ইট গাঁথার অনৈতিক কাজের তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়। গ্রন্থাগারটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে এই কাজ বন্ধ করা এবং ভাঙা প্রাচীর পুনঃনির্মাণের দাবি জানান, অন্যথায় চাঁচলের মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।

Media attachment