June 9, 2024 at 10:37 PM
চাঁচল এক নম্বর ব্লকের মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম পানপাড়ায় দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা জলাধার সচল করার জোরালো দাবি।
চাঁচল এক নম্বর ব্লকের অন্তর্গত মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম পানপাড়ায় দীর্ঘদিন ধরে পানীয় জল বা জলের জোগান দেওয়ার জলাধারটি অকেজো হয়ে পড়ে থাকায় গ্রামবাসীরা চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান দীপক চট্টোপাধ্যায়। এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের জন্য তিনি চাঁচল এক নং সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) মহাশয়ের নিকট অবিলম্বে জলাধারটিকে সচল করার বিনীত ও জোরালো অনুরোধ জানান।