Skip to content
Back to Home

October 20, 2023 at 11:25 PM

দুর্গাপূজার প্রাক্কালে চাঁচল শহরের বেহাল সাফাই ব্যবস্থা ও জমে থাকা আবর্জনা সময়মতো অপসারণ না করায় অব্যবস্থার চিত্র

দুর্গাপূজার প্রাক্কালে চাঁচলের রাস্তাঘাট সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দীপক চট্টোপাধ্যায় জানান যে, সাফাই কর্মীরা সকালবেলা ঝাড়ু দিয়ে ময়লা এক জায়গায় জমা করলেও তা ট্র্রাক্টর বা হ্যান্ড ট্রলিতে করে সঙ্গে সঙ্গে তুলে না নেওয়ায় বেলা বাড়ার সাথে সাথে তা ফের রাস্তায় ছড়িয়ে পড়ছে. এর ফলে সাফাই কর্মীদের শ্রম পণ্ড হওয়ার পাশাপাশি আই ওয়াশের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসন ও চাঁচল গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধানকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানান