June 14, 2020 at 5:30 PM
কোয়ারেন্টাইন সেন্টারের খেটে খাওয়া মানুষদের আর্থিক সহায়তার আবেদন
মালদা জেলার চাঁচল শহরের সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে তৈরি হওয়া কোয়ারেন্টাইন সেন্টারে ভিন রাজ্য থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলির চরম আর্থিক সংকটের চিত্র তুলে ধরে গভীর সহানুভূতি প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়. চাঁচল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ জন শ্রমজীবী মানুষ চৌদ্দ দিনের এই কোয়ারেন্টাইন পর্বে কর্মহীন হয়ে পড়ায় তাঁদের পরিবারের উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন. এই অসহায় মানুষগুলোর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রশাসনের মাননীয় আধিকারিক ও জন প্রতিনিধিদের কাছে তাঁদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি বিনীত অনুরোধ জানান
