April 13, 2020 at 5:30 PM
লকডাউন অমান্য করে ইঁটভাটা চালু রাখা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি
লকডাউনের নির্দেশিকা অমান্য করে চাঁচল থানার অন্তর্গত বিরিশল, পোরিয়া, শেরবাউড়, অরবরা, খরবা, ভ্যাবা, বাকিপুর, কুশমাই, রাণীকামতসহ বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে ইঁটভাটার কাজ চালিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়. প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে কিছু ভাটা মালিক কীভাবে সোশাল ট্রানسمিশন বা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছেন এবং কৃষি জমি ও পরিবেশ ধ্বংস করছেন, তা তিনি সবিস্তারে তুলে ধরেন. এই বেআইনি কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে এবং শ্রমিকদের উপযুক্ত সংস্থানের ব্যবস্থা করে সাধারণ মানুষকে করোনা মহামারী থেকে রক্ষা করতে তিনি মালদহের জেলা শাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোরালো আবেদন জানান
