Skip to content
Back to Home

February 20, 2025 at 2:26 AM

চাঁচলে ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম জয়ন্তী উদ্‌যাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তরলতলা মোড়ে সমাপ্তি অনুষ্ঠানের উদ্‌যাপন

জয় ভবানী ও জয় শিবাজী ধ্বনি দিয়ে উত্তর মালদার চাঁচলে 'ছত্রপতি শিবাজী মহারাজ জন্ম জয়ন্তী উদ্‌যাপন সমিতি'-র উদ্যোগে তৃতীয় বর্ষে পদার্পণ করা শিবাজী জন্ম জয়ন্তী পালনের কথা দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন। প্রতিবারের ন্যায় এবারও ছত্রপতি শিবাজী মহারাজের প্রতিকৃতি সংবলিত একটি শোভাযাত্রা মহাসমারোহে চাঁচল শহর পরিক্রমা করে এবং পরবর্তীতে চাঁচল তরলতলা মোড়ে কিছু প্রবচন, বক্তব্য ও শিবাজী মহারাজের নামে জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠান ও কর্মসূচি সমাপ্ত হয়।