April 5, 2024 at 11:30 PM
কোচবিহারে শাসক দলের দেওয়াল লিখন ও রাজনৈতিক কার্টুনের মাধ্যমে প্রভু শ্রীরামচন্দ্রকে অবমাননা করার তীব্র নিন্দা এবং নির্বাচন কমিশনের নিকট উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি
সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় জাঁকজমকপূর্ণভাবে প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলেও রাম বিরোধী রাজনৈতিক দলগুলির কুৎসা থামেনি বলে ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। কোচবিহারে শাসক দলের দেওয়াল লিখন ও নিম্ন রুচির রাজনৈতিক কার্টুনের মাধ্যমে রামচন্দ্রকে অপমান করা পরোক্ষভাবে হিন্দু সমাজকেই অপমান করার শামিল বলে উল্লেখ করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। নেতায় নেতায় মতাদর্শের লড়াই হোক, তাতে আপত্তি না থাকলেও কারো আরাধ্যকে নিয়ে এমন নোংরামি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।