Skip to content
Back to Home

September 29, 2025 at 12:33 AM

বীরভূমের রামপুরহাটে জনজাতি কিশোরী বাহা কিসকুর মর্মান্তিক ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবি

বীরভূমের রামপুরহাটের বারমেশিয়ার ১৩ বছরের সপ্তম শ্রেণীর জনজাতি কিশোরী বাহা কিসকু গত ২৮ আগস্ট থেকে নিখোঁজ থাকার পর দীর্ঘ ২২ দিন বাদে গভীর রাতে একটি নির্জন জায়গা থেকে বস্তাবন্দী ও তিনটি অংশে বিভক্ত দেহ উদ্ধারের মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। প্রাথমিক তদন্তে পুলিশ তাকে প্রথমে ধর্ষণ ও পরে নির্মমভাবে খুন করা হয়েছে বলে অনুমান করা এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে ৯ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকলেও দরিদ্র ও জনজাতি সম্প্রদায়ের মেয়েরা কি আদতে কোনো সুরক্ষা পাচ্ছে কি না? কন্যা সন্তানদের নিরাপত্তা ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে তিনি এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বাহা কিসকুর জন্য ন্যায়বিচার দাবি করেন।