Skip to content
Back to Home

February 28, 2021 at 10:20 AM

চাঁচল শহরের জন্য শবাবাহী যান চালুর প্রস্তাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা

জন্ম নিলে মৃত্যু অনিবার্য— এই পরম সত্যকে সামনে রেখে হাসপাতাল বা নার্সিংহোম থেকে মরদেহ বাড়িতে আনা, শেষ যাত্রায় নিয়ে যাওয়া কিংবা নিকটাত্মীয়দের শেষ দর্শনের জন্য দেহ পচনহীন অবস্থায় সংরক্ষণে শবাবাহী যানের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন দীপক চট্টোপাধ্যায়। চাঁচল শহরের জন্য এমন একটি শবাবাহী যান চালুর ভাবনা চিন্তার প্রস্তাব রেখে তিনি বলেন যে এর ব্যবস্থাপনা সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনকভাবে সেবা মনোভাব নিয়ে পরিচালিত হওয়া উচিত। এই বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য মানব পান্ডে ভাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সকলের সুচিন্তিত মতামত কামনা করেন।

Media attachment