August 29, 2020 at 11:00 PM
চাঁচল বামনপাড়ায় নিরীহ ষাঁড়ের পায়ে ধারালো অস্ত্রের আঘাত ও নির্মম অত্যাচারের তীব্র নিন্দা
মালদা জেলার চাঁচল বামনপাড়ায় একটি নিরীহ ষাঁড়ের পিছনের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। দিনের বেলায় ঘটে যাওয়া এই অমানবিক ঘটনায় পশটি মারাত্মকভাবে জখম হয়ে রক্তক্ষরণ হতে থাকে বলে তিনি উল্লেখ করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং আহত ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিরীহ এই পশুর ওপর এমন নির্মম আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীর উপযুক্ত শাস্তির জোরালো দাবি জানান তিনি।
