Skip to content
Back to Home

January 16, 2024 at 11:49 PM

চাঁচল সংলগ্ন আশাপুর গঙ্গামেলায় নদী তীরে দীপক চট্টোপাধ্যায়ের নিজ হাতে ঐতিহাসিক প্রথম গঙ্গা আরতির শুভ সূচনা এবং তার বিশেষ উদ্যোগের রূপায়ণ।

মালদা জেলার চাঁচল সংলগ্ন আশাপুর গঙ্গামেলায় নদী তীরে হাজার হাজার শ্রদ্ধালু মানুষের পুণ্যময় উপস্থিতিতে এক স্বর্গীয় পরিবেশে শুভ সূচনা হলো গঙ্গা আরতির। এই অনন্য এবং পবিত্র ধর্মীয় সংস্কৃতির শুভ সূচনা নিজ হাতে করে চাঁচলের সংস্কৃতিতে এক নতুন ইতিহাস ও ঐতিহ্য সৃষ্টি করেছেন দীপক চট্টোপাধ্যায়—যা বিশেষভাবে উল্লেখযোগ্য ও স্মরণীয়। উপস্থিত শ্রদ্ধেয় পুরোহিতদের মন্ত্রোচ্চারণ এবং মা-বোনদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত নদীতট এক নৈসর্গিক সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠার এই মহেন্দ্রক্ষণকে তিনি সার্থক করে তোলেন। আশাপুর গঙ্গামেলা কমিটি এবং উপস্থিত শ্রদ্ধেয় পুরোহিতদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এই শুভ রীতি অবিরাম চলতে থাকুক।