Skip to content
Back to Home

August 24, 2025 at 12:43 AM

চাঁচল ব্লকের মহানন্দপুর শ্মশান সংলগ্ন কালী মন্দিরে মা কালী মূর্তি ভাঙচুরের ন্যাক্কারজনক ঘটনা এবং এর তীব্র প্রতিবাদের বার্তা

উত্তর মালদার চাঁচল ব্লকের অন্তর্গত মহানন্দপুর অঞ্চলের মহানন্দপুর শ্মশান সংলগ্ন কালী মন্দিরের মা কালী মূর্তিটিকে কে বা কারা ভেঙে দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ সন্ধ্যা নাগাদ বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর, কৌশিকী অমাবস্যা তিথিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনকে অনুরোধ করার পাশাপাশি তিনি জানান যে, শুধু এবারই নয়, এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে।