Skip to content
Back to Home

October 29, 2025 at 5:45 AM

ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং উত্তর মালদার চাঁচল সুইমিং পুল ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের অস্থায়ী ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ

সকলকে শুভ ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন যে উত্তর মালদার চাঁচল সুইমিং পুলের ঘাটে এই উৎসব পালনের জন্য সকলে সমবেত হন। পুকুরের পূর্ব প্রান্তে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা থাকলেও পশ্চিম প্রান্তের ঘাটে কোনো ব্যবস্থা না থাকায় জলে নামা মহিলাদের কাপড় পরিবর্তন করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। এই বিষয়ে গতকাল প্রশাসনকে অবগাত করানো সত্ত্বেও এখনও কোনো কাজ করা হয়নি জানিয়ে তিনি অবিলম্বে সেই প্রান্তে ড্রেস চেঞ্জিংয়ের একটি অস্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।