Skip to content
Back to Home

March 24, 2021 at 5:30 PM

চর্মকার সমাজের দুই ভাইকে বিদ্যালয়ে ভর্তি করে শিক্ষার আলোয় আনার উদ্যোগ।

মালদা জেলার চাঁচল আশ্রম পাড়ার চর্মকার সমাজের দুই ভাই সুরজ রবিদাস ও বিক্রম রবিদাসকে জুতো পলিশের কাজ ছেড়ে পড়াশোনা করার সুযোগ করে দিয়ে সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান দীপক চট্টোপাধ্যায়. তাদের বাড়ি গিয়ে মা-বাবার সাথে কথা বলে পড়াশোনার আগ্রহ দেখে তিনি এই উদ্যোগ নেন এবং তাদের হাতে নতুন বই ও ব্যাগ তুলে দেন. এই কাজে সহযোগিতা করার জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই ভাই যাতে সুনাগরিক হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রার্থনা জানান.

Media attachment