Skip to content
Back to Home

April 6, 2020 at 12:00 PM

লকডাউনে নিয়ম লঙ্ঘন ও জনসমাগম বাড়ার ঘটনায় চাঁচল মহকুমা শাসকের হস্তক্ষেপের আবেদন

দেশ ও বিশ্বের এক ভয়ানক সংকটময় পরিস্থিতিতে চাঁচল শহরে লকডাউনের নিয়মাবলী লঙ্ঘন ও মানুষের উদাসীন মনোভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। মিষ্টির দোকান, চা-বিড়ির দোকান, তালিকা বহির্ভূত নানা দোকানপাট খোলা রাখা, সকাল ১১টার পরেও সবজি বাজারে ভিড় জমানো এবং বিভিন্ন ব্যাংক ও এটিএম কাউন্টারে সামাজিক দূরত্ব (social distancing) না মানার চিত্র তিনি তুলে ধরেন। পুলিশের চোখের সামনে এই অনিয়ম চললেও উপযুক্ত প্রতিরোধ না হওয়ার কথা জানিয়ে, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে মহকুমা শাসককে এ বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি করজোড়ে অনুরোধ জানান।

Media attachment