March 10, 2024 at 11:37 PM
চাঁচলের কুমার শিবপদ মেমোরিয়াল লাইব্রেরিতে অযত্ন ও অবহেলায় শতবর্ষ প্রাচীন দুষ্প্রাপ্য বই নষ্ট হওয়ার ঘটনা এবং কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা
মালদা জেলার চাঁচলের কুমার শিবপদ মেমোরিয়াল লাইব্রেরিতে কীভাবে বহু মূল্যবান ও দুষ্প্রাপ্য বই অযত্ন এবং অবহেলায় নষ্ট হচ্ছে, তার একটি উদাহরণ তুলে ধরেন দীপক চট্টোপাধ্যায়। শ্রী দুর্গাদাস লাহিড়ীর সম্পাদিত শতবর্ষ প্রাচীন "সামবেদ-সংহিতা" বইটি ছিঁড়ে যাওয়া, পাতা খুলে যাওয়া ও কর্তৃপক্ষের কোনো হেলদোল না থাকার বিষয়টি তুলে ধরে তিনি একে এক ধরণের সামাজিক অপরাধ বলে অভিহিত করেন। শুধু রক্ষণাবেক্ষণের অভাবে বহু পুস্তক নষ্ট হওয়া ছাড়াও বই চুরি যাওয়া এবং অনেক বুদ্ধিজীবী গবেষণার অছিলায় বই নিয়ে আর ফেরত না দেওয়ার গুরুতর অভিযোগ তুলে তিনি প্রশাসন ও গ্রন্থাগার কর্তৃপক্ষের ঢিলেঢালা মনোভাব এই লাইব্রেরিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।