January 11, 2022 at 10:54 PM
চাঁচল ট্রাফিক মোড়ের বেহাল প্লাস্টিক পিলার ও রাস্তার ঝুকিপূর্ণ অবস্থার প্রতিকারের দাবিতে মহকুমা শাসককে খোলা চিঠি
রাজ্যের 'সেভ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের পটভূমিতে পথ দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে চাঁচলের মহকুমা শাসককে একটি খোলা চিঠি লেখেন দীপক চট্টোপাধ্যায়। চাঁচল ট্রাফিক মোড় বরাবর শিবরাম সরণী, হরিশ্চন্দ্রপুর রোড এবং কলেজ রোডের রাস্তায় অবলুপ্ত ট্রাফিক প্লাস্টিক পিলারের উঁচু হয়ে থাকা জয়েনিং পয়েন্টগুলির কারণে পথচারী, সাইকেল, মোটরবাইক ও টোটো চালকদের নিয়মিত দুর্ঘটনার মুখে পড়ার বিষয়টি তিনি তীব্র উদ্বেগের সঙ্গে তুলে ধরেন। অবিলম্বে নতুন পিলার বসানো, রাস্তা বিপদমুক্ত করতে ট্রাফিক ব্যারিয়ার ব্যবহার এবং গার্লস স্কুল, বয়েজ স্কুল, কলেজ, কোর্ট ও হাসপাতাল সংলগ্ন চাঁচল কলেজ রোড থেকে রাজীব মোড় পর্যন্ত ডিভাইডার লাগানোর দাবি জানান তিনি।