September 29, 2025 at 12:24 AM
উত্তর মালদার সামসি রতনপুর হাটখোলা হরিজন সমিতির শতবর্ষের বেশি প্রাচীন দুর্গা পুজো বন্ধ হওয়ার উপক্রম থেকে পুনরুদ্ধার, হরিজন সমাজের আনন্দ এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
উত্তর মালদার সামসি রতনপুর হাটখোলা হরিজন সমিতির শতবর্ষের অধিক প্রাচীন দুর্গা পুজো এবার এখানকার অনুসূচিত বাল্মীকি সমাজ আর্থিক বা অন্য কোনো কারণে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সংবাদমাধ্যমে খবর দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। তিনি তাঁর পরিচিত সামসির বিভিন্ন মানুষকে বিষয়টি অবগত করার পর সকলের সাহায্য, সহযোগিতা এবং সরকারি অনুদানে শেষ পর্যন্ত পুজোটি চালু রাখা সম্ভব হয়েছে বলে জানান। এর ফলে হরিজন সমাজের মানুষের মধ্যে পুনরায় খুশির আবহ তৈরি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই ঐতিহ্যবাহী পুজো যাতে কোনোমতেই আর বন্ধ না হয়, সেজন্য সকলকে পূজা দর্শন করে তাঁদের উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি, CN news সহ বিভিন্ন সংবাদমাধ্যম, এলাকার হিতাকাঙ্ক্ষী মানুষ এবং সরকারি অনুদান পেতে সাহায্যকারী প্রত্যেককে তিনি ধন্যবাদ জানান।