Skip to content
Back to Home

May 6, 2023 at 1:20 AM

সরকারি খরচে ও কোষাগার খালি করে বেসরকারি রাজনৈতিক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশি ব্যবস্থা ও সিভিক ভলান্টিয়ারের ভিড়ের তীব্র সমালোচনা

চাঁচলের রাস্তায় প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের আনাগোনা এবং দার্জিলিং পুলিশের গাড়ী দেখার কথা উল্লেখ করে দীপক চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন যে শাসক দলের সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাতুঃপুত্রের রাজনৈতিক অনুষ্ঠানকে প্রমোট করতে সরকারি খরচে কেন এত ঢালাও পুলিশি ব্যবস্থা করা হচ্ছে. রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান হলে সরকারি পরিষেবা মেনে নেওয়া গেলেও সরকারি কোষাগার খালি করে একটি বেসরকারি রাজনৈতিক অনুষ্ঠানে এই বাহুল্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন. রাজনৈতিক দল ও সরকার যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন সাধারণ মানুষের করার কিছু থাকে না উল্লেখ করে তিনি জানান যে দীর্ঘদিন এভাবে চলতে পারে না