October 31, 2021 at 2:03 PM
দীপাবলির প্রাক্কালে কুমোরপাড়ার কারিগরদের কাছ থেকে মাটির প্রদীপ কেনার জন্য জোরালো আবেদন
সামনেই দীপাবলি উৎসব উপলক্ষ্যে কুমোরপাড়ার কুমোরদের দিনরাত এক করে মাটির প্রদীপ তৈরির কঠোর পরিশ্রম ও তাদের সারা বছরের রুটি-রুজির বিষয়টি তুলে ধরে গভীর আবেদন জানান দীপক চট্টোপাধ্যায়। আমরা মুখ ফিরিয়ে নিলে এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন উল্লেখ করে, অন্যান্য আলোর পাশাপাশি সকলের কাছে মাটির প্রদীপ ও মাটির সরঞ্জাম কেনার এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি বিনীত অনুরোধ জানান।