June 15, 2021 at 2:37 PM
মরা মহানন্দা সংস্কার ও প্লাস্টিক মুক্ত চাঁচল গড়ার দাবি
চাঁচলের স্থানীয় প্রশাসনের উদ্যোগে মরা মহানন্দা নদীর সংস্কার শুরু হওয়াকে সাধুবাদ জানিয়ে এবং একে স্থায়ী সমাধানের উপযোগী করে তোলার দাবি জানান দীপক চট্টোপাধ্যায়। কেবল উপর উপর প্রলেপ না দিয়ে বা ড্রেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সমস্ত অবৈধ দখলমুক্ত করে প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা ফিরিয়ে আনার উপর তিনি জোর দেন। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার অন্তরায় হিসেবে প্লাস্টিক ও ক্যারিব্যাগের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে, পূর্বতন মহকুমা শাসক শ্রী দেবাশীষ চট্টোপাধ্যায়ের আমলের মতো প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিয়ে অবিলম্বে একটি 'প্লাস্টিক ও ক্যারিব্যাগ মুক্ত চাঁচল' গড়ে তোলার জোরালো দাবি জানান তিনি