December 9, 2025 at 11:39 PM
চাঁচল 'বন্ধন' ব্যাংকে বড় ধরণের জালিয়াতি, গ্রাহকের লক্ষাধিক টাকা তছরূপ করে ব্যাঙ্ক কর্মীর পলায়ন এবং কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র প্রতিবাদ।
চাঁচল 'বন্ধন' ব্যাংকে বিভিন্ন অসঙ্গতি ও সাধারণ মানুষের কষ্টার্জিত জমানো টাকার হিসাব না পাওয়ার গুরুতর অভিযোগ তোলেন দীপক চট্টোপাধ্যায়. স্থানীয় এক মহিলার জমা করা প্রায় তিন লক্ষাধিক টাকার হিসাব ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি জানান যে, ওই ব্যাংকের কর্মী অসিত দাস (যাঁর বাড়ি বালুরঘাট এলাকায়) সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তা ব্যাংকে জমা না করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে গত দশ দিন ধরে বেপাত্তা রয়েছে. এত বড় জালিয়াতির ঘটনা ঘটলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি এবং ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মচারীদের সাথে কথা বলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন.