December 25, 2022 at 5:30 PM
বড়দিনে আদিবাসী গ্রামে তুলসী গাছ ও পুস্প মঞ্জুরী বিতরণ এবং তার ঔষধি গুণ প্রচারে দীপক চট্টোপাধ্যায়।
বড়দিনের দিনে মেয়েকে সাথে নিয়ে এক আদিবাসী গ্রামে গিয়ে স্থানীয় মানুষের হাতে তুলসী গাছ ও পরিপক্ক পুস্প মঞ্জুরী তুলে দেন দীপক চট্টোপাধ্যায়। তুলসীর অ্যান্টি-অক্সিডেন্ট গুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং জ্বর থেকে শুরু করে ক্যানসারে এর ঔষধি উপকারিতার কথা গ্রামবাসীদের বুঝিয়ে দিয়ে তিনি গভীর মানসিক শান্তি পান। গাছ লাগানো ও প্রাকৃতিক উপাদানকে ঈশ্বর জ্ঞান করার ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি তুলসী পূজার মধ্য দিয়ে ঘরে ঘরে ঔষধি গুণসম্পন্ন গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে এক সুন্দর বার্তা তুলে ধরেন।