October 18, 2021 at 5:30 AM
উত্তর দিনাজপুরের রাজগ্রামের মিঠুন ঘোষকে বাড়ি থেকে ডেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও শোকপ্রকাশ
উত্তর দিনাজপুর জেলার রাজগ্রামের মিঠুন ঘোষকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে খুব কাছ থেকে গুলি করে নৃশংসভাবে খুন করার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। ABVP-র সক্রিয় কার্যকর্তা এবং বিজেপির উত্তর দিনাজপুর জেলার যুব সম্পাদক মিঠুন ঘোষ একজন পরোপকারী, একনিষ্ঠ সংগঠক ও সমাজসেবক ছিলেন উল্লেখ করে তিনি একে নিজের নিকটস্থ ভাইকে হারানোর সামিল বলে জানান। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।