October 18, 2023 at 11:26 PM
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগীর টিকিট সংগ্রহের স্থানে আচ্ছাদন বা শেডের অভাবজনিত চরম সমস্যার প্রতিকার দাবি।
মালদহ জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগীদের টিকিট সংগ্রহের স্থানটি পুরোপুরি আচ্ছাদনহীন থাকায় তীব্র রোদ, ঝড়, জল ও বৃষ্টির মধ্যে অসহায়ভাবে লাইনে দাঁড়িয়ে গর্ভবতী মা, শিশু ও বয়স্ক মানুষদের মারাত্মক কষ্টের শিকার হতে হয় বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। অনেক সময় রোগীরা তীব্র রোদের তাপে অসুস্থ হয়ে পড়েন উল্লেখ করে তিনি এলাকার সাধারণ মানুষ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ওই স্থানে একটি শেড বা আচ্ছাদনের ব্যবস্থা করার বিনীত অনুরোধ জানান।