September 16, 2024 at 9:50 PM
আর জি কর কাণ্ডে নির্যাতিতার নৃশংস খুনের প্রতিবাদে গণঅভ্যুত্থান এবং 'রাত দখল আন্দোলনে' রাজনৈতিক রং না লাগানোর আহ্বান।
আর জি কর কাণ্ডে নির্যাতিতার নৃশংস খুনের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদের তুফান উঠেছে তাকে নিজের জীবদ্দশায় দেখা সবচেয়ে বড় গণঅভ্যুত্থান বলে উল্লেখ করেন দীপক চট্টোপাধ্যায়. সমস্ত দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আন্দোলনে সামিল হওয়ায় এবং শাসক দলের চেয়ার কেঁপে ওঠায় কিছু উর্বর মস্তিষ্ক থেকে এতে রাজনীতির রং লাগানোর অপচেষ্টা চলছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন. কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে নিজেদের বলে দাবি করতে না পারলেও কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে অন্য দলকে দূরে রাখার চেষ্টা আন্দোলনকে দুর্বল করে বলে তিনি মন্তব্য করেন. রাজনৈতিক বিভেদ ভুলে অরাজনৈতিকভাবে সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার এবং শেষ বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান তিনি