December 6, 2021 at 11:00 PM
উত্তর মালদা সামাজিক সমরসতা মঞ্চের উদ্যোগে চাঁচল হরিজন পল্লীতে ভারতরত্ন ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস পালন
উত্তর মালদা সামাজিক সমরসতা মঞ্চের উদ্যোগে চাঁচল হরিজন পল্লীতে যথাযথ মর্যাদার সাথে ভারতরত্ন ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস পালনের কথা তুলে ধরেন দীপক চট্টোপাধ্যায়. একটি ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রীমতী সীমা হরিজন এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন নিকিতা হরিজন. অস্পৃশ্যতা ও পিছিয়ে পড়া মানুষের জন্য বাবা সাহেবের দীর্ঘ সংগ্রাম এবং তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনার পর শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় বলে তিনি জানান