Skip to content
Back to Home

September 19, 2022 at 10:08 PM

মরা মহানন্দার বুক চিরে অবৈধ নির্মাণ ও পাট্টাকৃত জমি দখলের মহোৎসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।

শাসক দলের একাংশের আগ্রহ ও প্রশাসনিক বদান্যতায় চাঁচলের বিভিন্ন জায়গায় পাট্টাকৃত জায়গায় বড়ো বড়ো অট্টালিকা তৈরি হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। চাঁচলের একমাত্র জল নিকাশির পথ 'মরা মহানন্দা' নদীর বুক চিরে ও পৌরসভাকে গুরুত্বহীন করে রাজকীয় শৌচালয় নির্মাণ এবং রাজনৈতিক নেতা, আইনজীবী, ডাক্তার, মোক্তার ও বড় বড় মার্চেন্টদের পাল্লা দিয়ে এই ভূমি দখলের প্রতিযোগিতায় নামার তীব্র সমালোচনা করেন তিনি। চাঁচল টেন জুয়েলস ক্লাবের পেছনের শৌচালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার উদাহরণ দিয়ে তিনি ঠিকাদার ও আমলাদের পকেট ভরার এই মেকি উন্নয়নের বিরুদ্ধে সমাজ ও প্রশাসনের নীরব ভূমিকার তীব্র ধিক্কার জানান।