November 7, 2023 at 11:20 PM
চাঁচলে অযোগ্য বদলিপ্রাপ্ত আধিকারিকদের সম্বর্ধনা দেওয়ার চাটুকারিতার প্রথার তীব্র সমালোচনা এবং নেতাজি মূর্তির বেহাল দশার প্রতি দৃষ্টি আকর্ষণ
চাঁচলে ইদানিং সরকারি বদলিপ্রাপ্ত আধিকারিকদের সম্বর্ধনা দেওয়ার যে রেওয়াজ শুরু হয়েছে তার তীব্র সমালোচনা করে দীপক চট্টোপাধ্যায় জানান যে, রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা, আলো, স্বচ্ছতা ও জনস্বাস্থ্যকে নাজেহাল অবস্থায় রেখে যাওয়া চোখ-কান বন্ধ থাকা অযোগ্য আধিকারিকরা কোনোভাবেই এই সম্মান বা সম্বর্ধনার যোগ্য নন, এটি কেবল এক ধরনের চাটুকারিতা। এর পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্র ধরে তিনি চাঁচল বাসস্ট্যান্ডের কাছে জেলা পরিষদের ৩ লক্ষ টাকা বরাদ্দে তৈরি ঘোড়সওয়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি প্রায় একমাস ধরে প্লাস্টিকে ঢাকা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকা এবং বিকৃতভাবে তা তৈরি হওয়ার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে মূর্তি পরিবর্তনের দাবি তোলেন।