October 1, 2022 at 5:30 PM
চাঁচল থানা পাড়া থেকে আশ্রম পাড়া যাওয়ার বেহাল রাস্তার দ্রুত মেরামতের দাবিতে পঞ্চায়েত প্রধান আজমেরী খাতুনকে খোলা বার্তা
চাঁচল গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান আজমেরী খাতুনকে উদ্দেশ করে চাঁচল থানা পাড়া থেকে আশ্রম পাড়া যাওয়ার রাস্তার বেহাল ও নাজেহাল দশা চাক্ষুষ করার আহ্বান জানান দীপক চট্টোপাধ্যায়। দুর্গোৎসবের প্রাক্কালে যদি রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ না করা হয়, তবে তা কবে হবে— এই প্রশ্ন তুলে তিনি অবিলম্বে এই রাস্তার স্থায়ী সমাধানের জোর দাবি জানান, অন্যথায় হাজার হাজার মানুষ ও যান চলাচল চরম অসুবিধায় পড়বে বলে সতর্ক করেন।