December 13, 2025 at 11:35 PM
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আগমনে চূড়ান্ত অব্যবস্থা, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর আচরণ এবং তাঁদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি।
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া চূড়ান্ত বিশৃঙ্খলা ও অব্যবস্থার তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়। দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলেও অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর মতো শাসক দলের মাতব্বররা পরিবার নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে মেসিকে সাধারণ দর্শকদের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করে বলে তিনি অভিযোগ করেন। এর জেরে মেসির নিরাপত্তা রক্ষীরা ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। রাজ্য সরকার কোটি কোটি টাকা আয় করলেও সাধারণ ফুটবলপ্রেমীদের চরম বঞ্চনার শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি অরূপ বিশ্বাস ও সুজিত বসুর অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি জানান।