September 22, 2025 at 12:30 AM
চাঁচল সংলগ্ন দক্ষিণ শহর (দরগা পুকুর) জনজাতি এলাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও সহভোজন অনুষ্ঠানে দীপক চট্টোপাধ্যায়ের অংশগ্রহণ
মহালয়ার পুণ্য লগ্নে মানিকচক গঙ্গার ঘাটে তর্পণ সমাপ্ত করে চাঁচল সংলগ্ন দক্ষিণ শহর (দরগা পুকুর) জনজাতি এলাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ ও সহভোজন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত হন দীপক চট্টোপাধ্যায়। মালদা শতধারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার মানুষ এতে ভীষণ খুশি বলে জানান।