Skip to content
Back to Home

February 16, 2023 at 9:03 PM

চাঁচলের পৌরসভা না পাওয়ার আক্ষেপ

সমস্ত রসদ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির ইশারায় চাঁচল এখনও গ্রাম পঞ্চায়েতের অধীনেই রয়ে যাওয়ায় এবং পৌরসভার তকমা না পাওয়ায় গভীর গ্লানি প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। আদালত, মহকুমা অফিস, ফায়ার ব্রিগেড, জেলখানা, কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালের মতো বিভিন্ন দপ্তরের অফিস থাকা সত্ত্বেও চাঁচলের এই বঞ্চনার কথা তুলে ধরে তিনি জানান যে, এর মাঝেই কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত মিশন’-এর দ্বিতীয় পর্বের গ্রামীণ কর্মসূচির অধীনে চাঁচল কৃষক বাজারের পেছনে কঠিন বর্জ্য (Solid Waste) ফেলার ডাম্পিং গ্রাউন্ডের শিলান্যাস করা হয়। চাঁচলের সমষ্টি উন্নয়ন আধিকারিক (B.D.O.) শ্রী সমীরণ ভট্টাচার্য মহাশয়ের দ্বারা ও চাঁচলের আইসি সহ বিশিষ্ট রাজনৈতিক নেত্ববৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই প্রকল্পের ফলে কদলার মাঠে বা রাস্তার ধারে দুর্গন্ধময় আবর্জনা ফেলার সমস্যা থেকে এলাকাবাসী আগামী দিনে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।