October 22, 2020 at 11:12 PM
চাঁচল কুমার শিবপদ পাঠাগারের মাঠ জবরদখল ও অবৈধ নির্মাণের প্রতিবাদ
চাঁচলের পুষ্প প্লাইয়ের পিছন দিকে কুমার শিবপদ পাঠাগারের ঐতিহ্যবাহী মাঠ জবরদখল করে ভীত ঢালাই ও অবৈধ নির্মাণের কাজের তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান, মিটিং, ভলিবল টুর্নামেন্ট ও বইমেলার স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক মাঠটিকে কোনো অবস্থাতেই ছোট বা সংকুচিত হতে দেওয়া যাবে না বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন। চাঁচলের এই প্রাণকেন্দ্রকে রক্ষা করার জন্য লাইব্রেরি ও তার সম্পত্তির তৎকালীন দায়িত্বে থাকা প্রশাসক শ্রী সুমিত সরকারের কাছে অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ করার জোরালো দাবি জানান তিনি।
