Skip to content
Back to Home

September 18, 2025 at 12:35 AM

চাঁচলের বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসকদের চরম গাফিলতি ও উদাসীনতায় প্রসূতি মায়ের অকাল মৃত্যুর অভিযোগ এবং এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধের তীব্র নিন্দা

চাঁচলের বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসকদের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণে মাঝে মাঝেই অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের, বিশেষ করে গর্ভবর্তী মায়েদের মৃত্যু ঘটছে বলে গভীর ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। হাসপাতালের চিকিৎসকরা শুধুমাত্র টাকার লোভে বিভিন্ন অজুহাত ও ভয় দেখিয়ে রুগীদের নার্সিংহোমে পাঠান এবং যখন অবস্থা জটিল হয় তখন নিজেদের বাঁচানোর জন্য রুগীকে সদরে রেফার করে দেন, যার ফলে যাওয়ার পথে মাঝপথেই বেশিরভাগ রুগীর মৃত্যু হয় বলে তিনি উল্লেখ করেন। আজ চাঁচলের একটি নার্সিংহোমে এমনভাবেই এক প্রসূতি মায়ের অকাল মৃত্যুর ঘটনায় মৃতার পরিবার ও এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান।