September 20, 2024 at 9:46 PM
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক দাদাগিরি বন্ধের বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে থ্রেট কালচার ও অরাজকতা নিয়ে তীব্র প্রতিবাদ।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক ক্ষমতাসী হয়ে দাদাগিরি বন্ধের বিজ্ঞপ্তি কলেজ কর্তৃপক্ষ জারি করায় সন্তোষ প্রকাশ করে দীপক চট্টোপাধ্যায় জানান যে থ্রেট কালচার ও দাদাগিরি শুধু মেডিকেল কলেজেই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই রমরমিয়ে চলছে। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও অরাজকতা রোধে প্রাক্তন ছাত্রদের অবাধ প্রবেশাধিকার বন্ধ করার পাশাপাশি কলেজ থেকে বের হয়ে যাওয়া দাদাদের রাজনৈতিক ক্ষমতার বলে দাদাগিরি চিরতরে বন্ধ করার দাবি জানান তিনি। শিরদাঁড়াহীন কলেজ কর্তৃপক্ষের পদলেহনের ফলেই এই কালচার আজ কলেজগুলিতে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি অবিলম্বে এই সমস্ত অপসংস্কৃতি বন্ধ করতে প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান।